ক্যারিয়ার হাব
প্যারামেডিকেল কোর্স ইন বাংলাদেশ Paramedical Course Details, Admission, Job & Salary Guide
বাংলাদেশে প্যারামেডিকেল (Paramedical) পড়তে চান? এখানে পাবেন প্যারামেডিকেল কোর্সের ধরন, ভর্তি যোগ্যতা, শীর্ষ IHT ও বেসরকারি কলেজের
প্যারামেডিকেল কী?
প্যারামেডিকেল সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। প্যারামেডিকেল এমন এক পেশা যেখানে চিকিৎসকদের সহায়তায় রোগীর প্রাথমিক চিকিৎসা, পরীক্ষাগার কার্যক্রম, ডায়াগনস্টিক টেস্ট, ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই ক্ষেত্রের কর্মীরা যেমন হাসপাতাল ও ক্লিনিকে কাজ করেন, তেমনি অ্যাম্বুলেন্স সার্ভিস, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক, এবং জরুরি উদ্ধার কার্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশে প্যারামেডিকেলের গুরুত্ব বাংলাদেশে জনসংখ্যার দিক দিয়ে চিকিৎসকের সংখ্যা আনুপাতিক হারে অনেক কম। জনসংখ্যাও দ্রুত বাড়ছে। ফলে চিকিৎসা সেবার চাহিদাও দিন দিন বেড়ে চলেছে। চিকিৎসক ঘাটতি পূরণে প্যারামেডিকেল পেশাজীবীরা এখন অপরিহার্য। হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি হেলথ সেন্টার, ও ডায়াগনস্টিক ল্যাবে দক্ষ প্যারামেডিকদের চাহিদা ক্রমবর্ধমান। গ্রামীণ এলাকায় যেখানে চিকিৎসক সংখ্যা সীমিত, সেখানে প্যারামেডিকরা প্রাথমিক চিকিৎসার মূল ভরসা।
বাংলাদেশে প্যারামেডিকেলের গুরুত্ব
বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বাড়ছে। ফলে চিকিৎসা সেবার চাহিদাও দিন দিন বেড়ে চলেছে। বাংলাদেশের জনসংখ্যা অনুপাতিক হারের চেয়ে চিকিৎসকের সংখ্যা অনেক কম । চিকিৎসক ঘাটতি পূরণে প্যারামেডিকেল পেশাজীবীরা এখন অপরিহার্য। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্র যেমন হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি হেলথ সেন্টার, ও ডায়াগনস্টিক ল্যাবে দক্ষ প্যারামেডিকদের চাহিদা ক্রমবর্ধমান। গ্রামীণ এলাকায় যেখানে চিকিৎসক সংখ্যা সীমিত, সেখানে প্যারামেডিকরা প্রাথমিক চিকিৎসার মূল ভরসা।
বৈশ্বিক চাহিদা
একটু বাস্তব চিত্র দেখলেই বোঝা যায় করোনা কালীন সময়ে চিকিৎসকের ঘাটতি কেমন, সেটা আমাদেরকে দেখিয়েছে। বিশ্বব্যাপী প্যারামেডিকেল পেশাজীবীদের চাহিদা অনেক। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, কানাডা ও অস্ট্রেলিয়ায় প্যারামেডিকদের চাকরির সুযোগ বিশাল। বাংলাদেশ থেকে ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী প্যারামেডিকরা বিদেশেও কাজ করতে পারেন, যদি তারা আন্তর্জাতিক মান অনুযায়ী ট্রেনিং ও রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, আগামী দশকে স্বাস্থ্যখাতে দক্ষ প্যারামেডিক কর্মীর ঘাটতি ২০% পর্যন্ত পৌঁছাবে।
বাংলাদেশে প্যারামেডিকেল কোর্স ও সুযোগ
একজন শিক্ষার্থী খুব সহজেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্যারামেডিকেল কোর্স সম্পূর্ণ করতে পারে। আমাদের বাংলাদেশ প্যারামেডিকেল তেমন কোন প্রচার প্রচারণা নেই বলে চলেন। বাংলাদেশে সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই প্যারামেডিকেল শিক্ষা প্রদান করা হয়। প্রধানত ডিপ্লোমা ইন প্যারামেডিকেল কোর্স জনপ্রিয়। কোর্সগুলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত।
জনপ্রিয় কোর্সসমূহ
|
কোর্সের নাম |
সময়কাল |
চাকরির সুযোগ |
|
ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি (DMLT) |
৪ বছর |
হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার |
|
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি |
৪ বছর |
পুনর্বাসন কেন্দ্র, ফিজিওথেরাপি ক্লিনিক |
|
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি |
৩ বছর |
সরকারি ও বেসরকারি হাসপাতাল |
|
ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং |
৪ বছর |
এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান সেন্টার |
|
ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি |
৪ বছর |
ডেন্টাল ক্লিনিক, হাসপাতাল |
|
ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি |
৪ বছর |
সার্জারি ইউনিট, প্রাইভেট ক্লিনিক |
কোন শিক্ষার্থী যদি প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করতে চায় প্রথমত তাকে দেখতে হবে কোর্স গুলোর চাহিদা সম্পন্ন। বাংলাদেশের যতগুলো কোর্স রয়েছে তার মধ্যে কয়েকটি চাহিদা পূর্ণ কোর্সগুলো হল
- মেডিকেল ল্যাব টেকনোলজি
- রেডিওলজি ও ইমেজিং
- ফিজিওথেরাপি
- নার্সিং
বাংলাদেশে সরকারিভাবে প্যারামেডিকেল করার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশে প্যারামেডিকেল পড়ার সুযোগ বর্তমানে বেশ বিস্তৃত।
প্যারামেডিকেল করতে আগ্রহী কারী এবং বেসরকারি দুই পর্যায়ে কোর্স সম্পূর্ণ করতে পারে আমাদের বাংলাদেশ সরকারিভাবে অনেক প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে কোর্স সম্পন্ন করা নিচে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হলো
সরকারি প্রতিষ্ঠান:
- ঢাকা মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট (DMTI)
- অবস্থান: ঢাকা
- হেল্পলাইন: ০২-৫৫১৬৫১৫৫
- চট্টগ্রাম মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট (CMTI)
- অবস্থান: চট্টগ্রাম
- হেল্পলাইন: ০৩১-৬৫০০৫৫
- রাজশাহী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট (RMTI)
- অবস্থান: রাজশাহী
- হেল্পলাইন: ০৭২১-৭৭৫৫৫৫
- সিলেট মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট (SMTI)
- অবস্থান: সিলেট
- হেল্পলাইন: ০৮২১-৭২৫০০০
বেসরকারি কলেজ (উদাহরণ):
|
কলেজের নাম |
অবস্থান |
যোগাযোগ |
|
বাংলাদেশ প্যারামেডিকেল ইনস্টিটিউট |
ঢাকা |
০১৭১২-৩৫৫৬৭৭ |
|
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস |
নারায়ণগঞ্জ |
০১৮৩৩-৪৫৬৭৮৯ |
|
ন্যাশনাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট |
খুলনা |
০১৯১১-২২৩৩৪৪ |
|
গ্রিন মেডিকেল ইনস্টিটিউট |
বগুড়া |
০১৭৩৩-৫৫৫৮৮৮ |
বাংলাদেশে প্যারামেডিকেল কোর্স সম্পূর্ণ করার জন্য একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট অর্জন করতে হবে । উক্ত যোগ্যতা না থাকলে প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করতে পারবে না তাই একজন শিক্ষার্থীর কি যোগ্যতা থাকতে হবে সেটা তা উল্লেখ করা হলো
প্যারামেডিকেল পড়ার যোগ্যতা ও ভর্তি শর্ত
- এসএসসি পাশ (বিজ্ঞান শাখা): মূল শর্ত।
- এইচএসসি (বিজ্ঞান): কিছু কোর্সে প্রয়োজন।
- ন্যূনতম GPA: সাধারণত ২.৫ বা তার বেশি।
- বয়সসীমা: ১৬ থেকে ২৫ বছর পর্যন্ত।
- প্রয়োজনীয় বিষয়: জীববিজ্ঞান বাধ্যতামূলক।
মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা শাখা প্যারামেডিকেল কোর্স করতে পারে ?
মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখা শিক্ষার্থীরা প্যারামেডিকেল এর সুনিধিষ্ট কিছু কোর্স সম্পন্ন করতে পারে তবে সব কোর্স তারা অংশগ্রহণ করতে পারবে না। এই দুই শাখা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে কয়েকটি কোর্স সম্পন্ন করতে পারে যেটা উল্লেখ করা হলো
বিভিন্ন শাখার জন্য সুযোগ:
|
শিক্ষা শাখা |
কোন কোন কোর্স করা যায় |
বিধিনিষেধ |
|
বিজ্ঞান |
সব কোর্স |
নেই |
|
ব্যবসায় শিক্ষা |
নার্সিং বা ল্যাব টেকনোলজি করা যায় না |
জীববিজ্ঞান না থাকলে ভর্তি সম্ভব নয় |
|
মানবিক |
সীমিত কিছু কোর্স যেমন মেডিকেল সাপোর্ট সার্ভিস |
অধিকাংশ টেকনিক্যাল কোর্সে অযোগ্য |
চাকরির সুযোগ ও ভ্যাকেন্সি
বাংলাদেশ সরকারি এবং বেসরকারিভাবে প্যারা মেডিকেল এর চাহিদা অনেক। সরকারি এবং বেসরকারিভাবে উভয় ক্ষেত্রে নিয়োগ দেন। বাংলাদেশে সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে প্যারামেডিকেল পদে নিয়োগ দেওয়া হয়।
এছাড়াও বেসরকারি হাসপাতাল, এনজিও, ডায়াগনস্টিক সেন্টার, এবং রেড ক্রিসেন্ট সোসাইটিতেও চাকরির সুযোগ আছে।
প্যারামেডিকেল কোর্স সম্পূর্ণ কারী শিক্ষার্থীরা বাংলাদেশে চিকিৎসা খাত গুলোর বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিয়োগ প্রাক্ত হন।এই সকল প্রতিষ্ঠানে নির্দিষ্ট পদ খালি থাকে। বাংলাদেশে চিকিৎসা খাতে নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ
চাকরির ক্ষেত্রসমূহ:
- সরকারি হাসপাতাল
- প্রাইভেট ক্লিনিক
- ডায়াগনস্টিক সেন্টার
- এনজিও হেলথ প্রজেক্ট
- আন্তর্জাতিক রিলিফ সংস্থা
- বিদেশি মেডিকেল প্রতিষ্ঠান
কোর্সের শুরুতেই শিক্ষার্থীদের মাথায় একটা বিষয় ঘুরপাক খায়। যে প্যারামেডিকেল চাকরিতে বেতন কেমন হবে। প্যারামেডিকেল সংক্রান্ত জব গুলো বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ ভালো একটা বেতনে নিয়োগ দিয়ে থাকেন।
স্যালারি রেঞ্জ
|
স্তর |
গড় বেতন (মাসিক) |
|
নতুন প্যারামেডিক |
১৫,০০০ – ২৫,০০০ টাকা |
|
অভিজ্ঞ প্যারামেডিক |
৩০,000 – ৫০,০০০ টাকা |
|
বিদেশে কর্মরত |
১,০০,০০০ – ২,৫০,০০০ টাকা (বাংলাদেশি টাকায় প্রায়) |
পড়াশোনার পাশাপাশি প্যারামেডিকেল করা যায় কি?
হ্যাঁ, সম্ভব। অনেকেই কলেজের পাশাপাশি ডিপ্লোমা কোর্স করে থাকেন।
তবে ক্লাস ও প্র্যাকটিক্যাল অংশে উপস্থিতি বাধ্যতামূলক, তাই সময় ব্যবস্থাপনা জরুরি। যদি কোন সমস্যা না হয় যেমন প্রেকটিকেল আরো অন্যান্য বিষয়ে উপস্থিত থেকতে পারে তাহলে অন্য পড়াশোনার পাশাপাশি করা যায়।
একজন শিক্ষার্থী সফলভাবে প্যারামেডিকেল এর সম্পূর্ণ কোর্স সফলভাবে সম্পন্ন করলে তারপর যে বিষয়গুলো সম্পূর্ণ করতে হবে। যদি এই বিষয়গুলো সম্পন্ন না হয় তাহলে কোর্স অসম্পূর্ণ থেকে যাবে। এতে ফলাফল হবে শূন্য।
প্যারামেডিকেল করার পর করণীয়
- কোর্স শেষে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয় (সাধারণত ৬ মাস)।
- সরকারি চাকরির জন্য বিসিএস (হেলথ ক্যাডার) নয়, বরং ডিরেক্ট রিক্রুটমেন্ট বা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দিতে হয়।
- বেসরকারি চাকরিতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ও রেফারেন্স বেশি গুরুত্ব পায়।
মোটকথায় যদি প্যারামেডিকেলের কোর্স সফলভাবে সম্পন্ন করা হয় তারপর প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ এবং অন্যান্য আনুষাঙ্গিক যে গুলো রয়েছে এবং পূর্ণাঙ্গ অভিজ্ঞতা যদি অর্জন করতে পারে তাহলে সে অবশ্যই সরকারিভাবে অথবা বেসরকারি পর্যায়ে ভালো একটি জব পাবে।
