প্রস্তুতি ও শিক্ষা প্ল্যাটফর্ম

তথ্য, শিক্ষা ও সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী

HTML Hyperlink Tutorial:  Tag, Types & Board MCQ Solutions (বাংলায়)

Hyperlink এর ভয় আর নয়! Mastering HTML's  Tag & Board MCQs.

HTML Hyperlink নিয়ে কনফিউশন? শুধু ১ মিনিটেই বুঝে নিন A-Z, সাথে বোর্ড পরীক্ষার সব MCQ! হাইপারলিংক ছাড়া ইন্টারনেট কল্পনা করা অসম্ভব। HSC একজন শিক্ষার্থীকে আইসিটি বিষয়ে  ভালো ফলাফল করতে হলে অথবা একজন ওয়েব ডিজাইনার হিসেবে এই বেসিক বিষয়গুলো আয়ত্ত করা খুবই জরুরি।

হাইপারলিং কাকে বলে?  হাইপারলিঙ্ক এর অর্থ হচ্ছে ভার্চুয়াল সংযোগ অর্থাৎ একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজের অথবা একটি ওয়েব পেজের কোন একটি অংশের সাথে ভার্চুয়াল সংযোগ দেয় হচ্ছে হাইপার লিংক।

হাইপারলিংক (Hyperlink) হলো একটি ক্লিকযোগ্য টেক্সট বা ছবি, যেটিতে ক্লিক করলে আপনি অন্য কোনো ওয়েবপেজ, ফাইল বা একই পেজের অন্য অংশে যেতে পারেন।

একটি ওয়েবপেজের কোনো টেক্সট বা ছবির সাথে অন্য কোনো ওয়েবপেজ বা ফাইলের ভার্চুয়াল সংযোগ তৈরি করাকেই হাইপারলিংক বলে। যখন আমরা কোনো লিংকে ক্লিক করি, ব্রাউজার আমাদের সেই নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়।

হাইপারলিংকের সুবিধা

•  দ্রুত নেভিগেশন: এক ক্লিকেই অন্য পেজে যাওয়া যায়।
• তথ্য দ্রুত পাওয়া: ব্যবহারকারী দ্রুত প্রয়োজনীয় তথ্য পায়।
• সময় বাঁচায়: ব্রাউজিং সহজ করে।

HTML এ হাইপারলিংক তৈরি করার নিয়ম

HTML-এ হাইপারলিংক তৈরি করার জন্য অ্যাংকর ট্যাগ  ব্যবহার করা হয়। এর গঠনটি হলো:

Link Text  /   প্রদর্শিত নাম

• : এটি শুরু করার ট্যাগ (Anchor Tag)।
• href: এটি একটি অ্যাট্রিবিউট (Hypertext Reference), যা নির্দেশ করে লিংকটি কোথায় যাবে।
• Link Text = যা ইউজার দেখে

হাইপারলিংকের প্রকারভেদ (Types of Links):

শিক্ষার্থীদের মূলত দুই ধরনের লিংক সম্পর্কে জানতে হবে:

• Internal Link (অভ্যন্তরীণ): নিজের ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য। যেমন: index.html থেকে contact.html-এ যাওয়া।
• External Link (বাহ্যিক): অন্য কোনো ওয়েবসাইট বা ডোমেইনে যাওয়ার জন্য। যেমন: www.google.com লিংক দেওয়া।

নোট:

• যেমন: Internal Link (অভ্যন্তরীণ)  About Page URL এর জায়গায় সাধারণত পেইজ এর নাম লেখা থাকবে এবং .html  থাকবে।
•  External Link (বাহ্যিক): Visit Site URL এর জায়গায় কোন ওয়েবসাইটের নাম থাকবে যেটা আমাদের তৈরি না অর্থাৎ Top level Domain Name থাকবে .com .gov .edu .org  ইত্যাদি।

অন্যান্য গুরুত্বপূর্ণ Attribute:  href ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ একটি Attribute রয়েছে যাদের উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে পরীক্ষায় নৈব্যক্তিক এবং সৃজনশীল প্রশ্নের উল্লেখ করে তৈরি করতে বলে।

target attribute: Open  target="_blank"  নতুন ট্যাবে ওয়েব পেজটি খুলবে ।

__blank এট্রিবিউট ভেলু ছাড়াও আরো বেশ কিছু ভ্যালু ব্যবহার করা হয় যেমন

• _self → একই ট্যাব
• _parent → এক ধাপ উপরেএই
• _top → পুরো window

'মেইল টু' (mailto:) ব্যবহার:

সরাসরি ইমেইল পাঠানোর অপশন তৈরি করতে এটি ব্যবহৃত হয়। এতে ক্লিক করলে ইউজারের ডিভাইসে থাকা ডিফল্ট ইমেইল অ্যাপটি (যেমন: Outlook বা Gmail) ওপেন হয়ে যায়।

আমাদের মেইল করুন

'ছবি ব্যবহার করে হাইপার লিংক' (Image:) ব্যবহার:

শুধু টেক্সট নয়, আপনি চাইলে কোনো ছবিকেও লিংকে রূপান্তর করতে পারেন। এর জন্য  ট্যাগের ভেতর  ট্যাগ ব্যবহার করতে হয়।

প্র্যাকটিক্যাল টিপস (শিক্ষার্থীদের জন্য):

1. **কালার কোড:** একটি আনভিজিটেড লিংক সাধারণত নীল রঙের হয় এবং ক্লিক করার পর সেটি বেগুনি রঙে পরিবর্তিত হয়।
2. **ব্রোকেন লিংক চেক:** সবসময় খেয়াল রাখতে হবে যেন `href`-এর ভেতর দেওয়া ঠিকানাটি সঠিক হয়, নাহলে '404 Error' দেখাবে।
3. **আন্ডারলাইন:** ডিফল্টভাবে লিংকের নিচে আন্ডারলাইন থাকে, যা CSS দিয়ে পরিবর্তন করা যায়।

উপসংহার: হাইপারলিংক ছাড়া ইন্টারনেট কল্পনা করা অসম্ভব। একজন ওয়েব ডিজাইনার হিসেবে এই বেসিক বিষয়গুলো আয়ত্ত করা খুবই জরুরি। আজই নিজের ছোট একটি HTML ফাইল তৈরি করে এই কোডগুলো প্র্যাকটিস করে ফেলো

হাইপারলিংক সম্পর্কিত বোর্ড এমসিকিউ প্রশ্ন ও উত্তর

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১।  ট্যাগের অ্যাট্রিবিউট হলো- [কু. বো. ২০২৫, ঢা. বো. ২০২৪]

ক. face খ. type গ. target ঘ. align

উত্তর: গ. target

২। Link Tag কোনটি? [ব. বো. ২০২৫]

ক.

খ.

গ. ... ঘ. ...

উত্তর: ঘ. ...

৩। দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে কী বলে? [কু. বো. ২০২৪]

ক. হাইপারলিংক খ. অ্যাট্রিবিউট গ. কানেকশন ঘ. ইমেজিং

উত্তর: ক. হাইপারলিংক

৪। ওয়েবপেইজের এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? [চ. বো. ২০২৪]

ক. .. খ. .. গ.

ঘ. <01>..< /01 >

উত্তর: ক. ..

৫। HTML-এর লিংক ট্যাগ নিচের কোনটি? [দি. বো. ২০২৩]

ক.

খ. -- গ.

ঘ. --

উত্তর: খ. --

৬। ওয়েবপেইজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি? [বোর্ড ১৮, NCTB বই প্রশ্ন ১]

ক.  খ.  গ. < href> ঘ.

উত্তর: ক.

৭। Link ট্যাগ কোনটি? [দি বো.১৯, রা. বো-১৭]

ক.

খ.

গ. .... ঘ. <link>....</link>

উত্তর: গ. ....

৮। HTML-এ লিংক সিনটেক্স হলো-  Link text  এখানে a href এর অর্থ হচ্ছে- [কু. বো-১৬]

ক. a hot reference খ. a hyperlink replace গ. a hypertext reference ঘ. a home reference

উত্তর: গ. a hypertext reference

৯। নিচের কোনটি HTML এর link tag? [দি. বো-১৯]

ক.

খ. ... গ.

ঘ. <link>... </link>

উত্তর: খ. ...

১০। একটি পেইজের সাথে অন্য পেইজের সংযোগকে HTML ভাষায় কী বলে? [দি. বো-১৭]

ক. Connection খ. Hyperlink গ. Link ঘ. Addition

উত্তর: খ. Hyperlink

১১। একটি পেইজের সাথে অন্য পেইজের সংযোগকে HTML এর ভাষায় কি বলে? [চবি (A) ১৭-১৮]

ক. Connection খ. Superlink গ. Relation ঘ. Hyperlink

উত্তর: ঘ. Hyperlink

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

১২। হাইপারলিংক হচ্ছে- [সি. বো. ২০২৫]

i. একাধিক ফাইলের সংযোগ ii. একাধিক ওয়েবপেইজের সংযোগ iii. একাধিক ফিল্ডের সংযোগ

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

১৩। < a > ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট- [ঢা. বো. ২০২৪]

i. href ii. target iii. blank

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

১৪। হাইপারলিংক ব্যবহার করার ফলে ওয়েবপেইজ- [NCTB বই প্রশ্ন ২]

i. তথ্যবহুল হয়ে উঠে ii. শ্রম সাশ্রয়ী হয় iii. আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

দৃশ্যকল্প : সিনথি HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরি করে এবং এক পেইজ থেকে অন্য পেইজ সংযুক্তির জন্য কাজ করে।

১৫। উদ্দীপকে কাজ করতে নিচের কোন Tag ব্যবহৃত হয়েছে? [য. বো. ২০২৫]

ক. <Style> খ. <Link> গ.  ঘ.

উত্তর: গ.

১৬। নতুন ট্যাবে ওয়েব পেইজ খুলতে উক্ত ট্যাগের এট্রিবিউট কোনটি? [য. বো. ২০২৫]

ক. target="_self" খ. target="_blank" গ. target="_Parent" ঘ. target="Label_"

উত্তর: খ. target="_blank"

দৃশ্যকল্প : কেয়া ও দিয়া প্রায়ই পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময়-সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের ICT শিক্ষককে জানালে তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন।

১৭। উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ কোনটি? [ব. বো. ২০২৩]

ক.
খ.  গ.  ঘ.

উত্তর: গ.

১৮। উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার করলে- [ব. বো. ২০২৩]

i. ভিন্ন অবস্থানের ভিন্ন কোনো পেইজে যাওয়া যায় ii. সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হয় iii. ব্রাউজকারীর সময় কম লাগে

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

দৃশ্যকল্প : নিরব নতুন ওয়েব ডেভেলপার। সে HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।

১৯। নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগটি ব্যবহার করে? [চ. বো-১৭]

ক. <caption> খ.  গ. <href> ঘ. <link>

উত্তর: খ.

২০। নিরব যে পদ্ধতিতে কাজ করেছে, তার সুবিধা- [NCTB বই প্রশ্ন ৬]

i. ওয়েবসাইটের একটা পেইজের এক অংশের সাথে একই পেইজের অন্য অংশ লিংক করা যায় ii. ওয়েবসাইটের এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়া যায় iii. এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিংক করা যায়

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

ঘরে বসেই দাও আইসিটি (ICT) প্রস্তুতি: এখন আরও সহজ!

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি এবং আইসিটি পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে Edurip Academy নিয়ে এলো অনলাইন MCQ এক্সাম প্ল্যাটফর্ম! এখন তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই যেকোনো সময় অংশ নিতে পারো পূর্ণাঙ্গ আইসিটি পরীক্ষায়।

কেন আইসিটি MCQ পরীক্ষা দেওয়া জরুরি?

• ভয় জয় করা: নিয়মিত পরীক্ষা দিলে মেইন পরীক্ষার ভীতি দূর হয়।
• সময় জ্ঞান: নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার দক্ষতা তৈরি হয়।
• ভুল সংশোধন: পরীক্ষা শেষেই নিজের ভুলগুলো দেখে নেওয়া যায়, যা পরে মনে রাখতে সাহায্য করে।
• প্রস্তুতির যাচাই: অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিয়ে বোঝা যায় কোন বিষয়ে তুমি পিছিয়ে আছো।

কীভাবে শুরু করবে?

1. সরাসরি আমাদের ওয়েবসাইট Edurip.com-এ ভিজিট করো।
2.  তোমার মোবাইল নম্বর দিয়ে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করো।
3.  লগইন করে তোমার পছন্দের অধ্যায় বা মডেল টেস্ট সিলেক্ট করে পরীক্ষা শুরু করো!

পরীক্ষা দিতে এখনই লগইন করো: 🔗 Edurip.com

সবশেষে মনে রাখবে— "সঠিক প্রস্তুতিই সাফল্যের মূল চাবিকাঠি।" তাই দেরি না করে আজই তোমার প্রথম পরীক্ষাটি দিয়ে দাও!

আরও দেখুন

সম্পর্কিত পোস্ট

HSC ICT সাজেশন তৃতীয় অধ্যায় (২য় অংশ) ডিজিটাল ডিভাইস

HSC ICT সাজেশন তৃতীয় অধ্যায় (২য় অংশ) ডিজিটাল ডিভাইস

HSC ICT তৃতীয় অধ্যায়ের ১০টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন  edurip

HSC ICT তৃতীয় অধ্যায়ের ১০টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন edurip

সাজেশন  HSC ICT তৃতীয় অধ্যায়  সংখ্যা পদ্ধতি একটি কার্যকর এবং কমন উপযোগী

সাজেশন HSC ICT তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি একটি কার্যকর এবং কমন উপযোগী

HSC ICT Database & SQL MCQ: ডেটাবেজ ও SQL ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

HSC ICT Database & SQL MCQ: ডেটাবেজ ও SQL ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ