তথ্য কী?
তথ্য হলো কোনো বিশেষ কোনো কিছু সম্পর্কে জানার জন্য সাজানো ও অর্থবোধক উপাত্ত (ডেটা)।
ডেটা ও উপাত্ত কী?
ডেটা হলো তথ্যের কাঁচামাল। এটি এলোমেলো অক্ষর, সংখ্যা, চিহ্ন বা ছবি হতে পারে, যা একা একা কোনো অর্থ প্রকাশ করে না।
বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কী?
Village বা গ্রাম হলো একটি ছোট গোষ্ঠী বা কয়েকটি বাড়ির সমষ্টি। গ্রামের মানুষ সাধারণত সবাই সবাইকে চেনে এবং পরস্পরের কাজে সাহায্য করে। খুব দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে।
গ্লোবাল ভিলেজ মানে বিশ্ব, আর গ্লোবাল ভিলেজ অর্থ হলো বিশ্বগ্রাম। এটি প্রযুক্তি-নির্ভর পৃথিবী, যেখানে বিশ্বের মানুষ একে অপরের সাথে সহজে যোগাযোগ করতে পারে। আধুনিক প্রযুক্তির কারণে পৃথিবী অনেক ছোট মনে হয়। ইন্টারনেট, টেলিফোন, কম্পিউটার, টেলিভিশনের মাধ্যমে বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে মুহূর্তেই যোগাযোগ করা যায়।
।
এই বিশ্বগ্রামে-
-
মানুষ পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে
-
শিক্ষা, চিকিৎসা, চাকরি, বিনোদন সবকিছুই প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে পাওয়া যাচ্ছে
-
বিভিন্ন দেশের মানুষ একে অপরের সংস্কৃতি ও তথ্যের সঙ্গে যুক্ত হচ্ছে
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান নামে একজন কানাডিয়ান লেখক প্রথম 'গ্লোবাল ভিলেজ' শব্দটি ব্যবহার করেন ষাটের দশকে। তিনি দেখেন, যোগাযোগ প্রযুক্তির কারণে পৃথিবী একটি গ্রামের মতো ছোট হয়ে যাচ্ছে। ১৯৬২ সালে তাঁর প্রকাশিত 'The Gutenberg Galaxy : The Making of Typographic Man' এবং ১৯৬৪ সালে প্রকাশিত 'Understanding Media : The Extensions of Man' বইয়ের মাধ্যমে এ বিষয়টি প্রকাশ করেন।
প্রযুক্তি কী?
প্রযুক্তি হলো কোনো কাজ সহজে ও দক্ষতার সাথে করার জন্য প্রয়োজনীয় কৌশল, পদ্ধতি বা যন্ত্রপাতির ব্যবহারের জ্ঞান। যেমন মেশিন, কম্পিউটার বা যেকোনো ডিভাইস সম্পর্কিত সবকিছু প্রযুক্তি। Technology শব্দটি গ্রিক শব্দ Techne (যার অর্থ শিল্প বা শিল্পকৌশল, কারুশিল্প কিংবা logia=দূরের বা শব্দের অর্থ জ্ঞান) শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত।
তথ্য প্রযুক্তি (Information Technology)
মনে করো, তোমার যুক্তরাষ্ট্র প্রবাসী আত্মীয় অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০০ ডলার পাঠালো। পাঠানোর পর পরই তুমি বাংলাদেশে এ সার্ভিসের যে কোনো ব্যাংক থেকে টাকাটি তুলে নিতে পারো। এখানে তোমার আত্মীয় তোমাকে ডেটা পাঠালো, সেটি এসএমএস আকারে এবং একটি মেসেজ বা তথ্য। তোমার আত্মীয় এখন আমেরিকায় বসেই টাকা জমা দিলো, তখন তার একটি রসিদ বা কাগজ (তথ্য) হিসেবে। এ তথ্যটি আত্মীয় তোমাকে টেলিফোন করে জানিয়ে দিয়েছে। তুমি ঐ রসিদটি বাংলাদেশে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে দিয়ে এলে তারা তোমাকে ঐ ৫০০ ডলার পরিমাণ টাকা নগদ প্রদান করবে। এখানে আমেরিকার ব্যাংক থেকে ডেটাটি তথ্যসহ বাংলাদেশের সংশ্লিষ্ট কম্পিউটারে এসেছে বিভিন্ন মিডিয়া বা প্রযুক্তির মাধ্যমে। মূলত এটিই হলো তথ্য বা Information Technology।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information Technology বা IT) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও আদান-প্রদান করা যায়।



