প্রস্তুতি ও শিক্ষা প্ল্যাটফর্ম

তথ্য, শিক্ষা ও সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী

Prompt লিখে ছবি বানানো শিখুন AI দিয়ে ছবি তৈরির কৌশল

Prompt কি-  AI-এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান  করার জন্য সঠিক নির্দেশনা লিখে দেওয়াকে 'প্রম্পট' বলে। 

Prompt Engineer (প্রম্পট ইঞ্জিনিয়ার) হচ্ছে এমন একজন ব্যক্তি, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা ভাষা মডেল (যেমন ChatGPT, Midjourney, Claude, Gemini ইত্যাদি)-এর সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করার জন্য সঠিক, পরিষ্কার এবং কৌশলগত নির্দেশনা (prompt) তৈরি করেন।

Prompt  লিখে এখন আপনি বিভিন্ন ধরনের ছবি অডিও ভিডিও ইত্যাদি তৈরি করতে পারেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করিয়ে নিতে পারেন। AI দিয়ে কিভাবে একটি ছবির prompt লিখতে হয়?  যদি সঠিকভাবে লিখতে পারেন, আপনি হয়ে যাবেন, ছবি তৈরিতে Prompt Expert।

একটি ছবির প্রম্পট লেখার জন্য ৭টি বিষয় গুরুত্বপূর্ণ:

Subject র্নিধারন ( ছবির কেন্দ্রবিন্দু বা মূল বিষয়)

আপনি যখন AI দিয়ে একটি ছবি তৈরি করবেন তখন ছবিতে দর্শকদের চোখ প্রথমে কোন বিষয়ের উপর পড়বে সেটি হচ্ছে ছবির সাবজেক্ট। যেমন সেটা হইতে পারে কোন বস্তু মানুষ প্রাণী বা কোন দৃশ্য যাকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হবে।

আপনি যদি ছবির সাবজেক্ট নির্ধারণ করেন তাহলে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সাধারণভাবেই আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বৈশিষ্ট্য অভিব্যক্তি কর্মকাণ্ড এবং পোশাক।

একটা মানুষকে সাবজেক্ট হিসেবে বিবেচনা করে যদি চারটি বিষয়ে সাজানো হয় তাহলে হবে

 

  •  বয়স, লিঙ্গ (age 30 years old, middle age man)
  •  পোশাক ( Formal Shirt & Pants, T-shirt & Jeans, Formal Suit, Village Style Dress, Winter Outfit)
  •  মুখের দিক (front view, side view, back view, three-quarter view, top view, low angle view, over-the-shoulder view, close-up view, eye-level view, high angle view)
  •  জাতীয়তা বা সংস্কৃতি (Bengali, Asian, European etc.)
  •  কর্মকাণ্ড:  standing, sitting, walking, jumping, writing
  •  অভিব্যক্তি : smiling, serious, thinking, surprised, emotional

 

Prompt:  বাংলাদেশী একটি ছেলে তারা আনুমানিক বয়স ৩০ বছর সে ফরমাল ড্রেস পড়ে front view তে দাঁড়িয়ে আছে মুখে তার  হাসি।  

 

পরিবেশ নির্ধারণ (environment / surroundings / atmosphere)

সাবজেক্ট নির্ধারণ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছবিটির পরিবেশ নির্ধারণ করা। আপনি যে ছবিটি তৈরি করবেন সেটি আসলে কোথায় অবস্থান করতেছে কেমন পরিবেশে আছে বা কি ধরনের আবহাওয়ার মধ্যে  দৃশ্যটি ঘটছে। যখন আপনি সিন বা সেটিং নির্ধারণ করবেন তখন ছবির কয়েকটি মৌলিক বিষয় খেয়াল রাখতে হবে যেমন ছবি সময় স্থান মৌসুম আবহাওয়া আলোক পরিস্থিতি ব্যাকগ্রাউন্ড সবকিছু যেন পরিষ্কার ভাবে বর্ণিত থাকে।

AI Tool দিয়ে ছবি তৈরি করার সময় “environment / surroundings / atmosphere” অংশটা অনেক গুরুত্বপূর্ণ — কারণ এটা দৃশ্যের মুড, আলো, কালার, ও বাস্তবতা ঠিক করে দেয়।  Indoor / Outdoor

  •  Natural Environments (প্রাকৃতিক পরিবেশ): (forest, jungle, village, hill area, mountain valley, river side, sea beach, desert, field, garden, park, waterfall, island, snowy landscape, meadow, paddy field, flower garden)
  • Urban Environments (শহুরে পরিবেশ): city street, marketplace, traffic road, rooftop, office area, shopping mall, railway station, bus stand, bridge, urban park, street corner, restaurant, coffee shop, old town, modern city skyline
  • Time & Lighting Conditions:morning light, golden hour, sunset glow, twilight, night with street lights, candle light, neon lights, festival lights, moonlight, blue hour, overcast light, cinematic lighting
  • Weather / Atmosphere (আবহাওয়া ও মুড): sunny, cloudy, foggy, misty, rainy, thunderstorm, snowy, windy, hazy, dust storm, moonlit night, starry night, lightning sky, rainbow sky
  • Artistic / Conceptual Environments: futuristic city, cyberpunk street, fantasy forest, dreamlike sky, surreal world, watercolor background, digital painting style, 3D render environment
  • Special environments: campfire area, riverside picnic, village evening with lamps, rainy street reflections, school playground, bus stop under rain, mosque courtyard at sunset 

 

Prompt:  বাংলাদেশী একটি ছেলে তারা আনুমানিক বয়স ৩০ বছর সে ফরমাল ড্রেস পড়ে front view তে দাঁড়িয়ে আছে মুখে তার  হাসি।  পরিবেশ railway station, morning light

 

Camera shoot র্নিধারন ( ছবির Camera shoot)

আপনি যদি ছবিটা কে একদম প্রফেশনাল মানের দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্যামেরার বিভিন্ন শট জানা থাকতে হবে। এতে আপনার মনের মতো করে ছবি তৈরি করতে পারবেন তো চলুন ক্যামেরার শর্টগুলো জেনে নেই

 

এটি নির্ধারণ করে ছবিটি কোন দিক থেকে তোলা হচ্ছে এবং কেমন ফ্রেমে দেখা যাবে।

 সাধারণ ধরনগুলো:

  • Wide shot – পুরো দৃশ্য বা পরিবেশ দেখা যায়
  • Medium shot – কোমর পর্যন্ত দৃশ্য
  • Close-up – মুখ বা ছোট অংশ ফোকাস
  • Overhead shot / Top view – উপর থেকে দেখা
  • Low angle – নিচ থেকে উপরে দেখা
  • Eye level – চোখের সমান উচ্চতায়
  • Tilted angle (Dutch angle) – কৌণিকভাবে তোলা

 

Prompt:  বাংলাদেশী একটি ছেলে তারা আনুমানিক বয়স ৩০ বছর সে ফরমাল ড্রেস পড়ে front view তে দাঁড়িয়ে আছে মুখে তার  হাসি।  পরিবেশ railway station, morning light, Close-up shot   , 


 ছবির রং ও আলোকসজ্জা (Color & Lighting)

ছবির মূল বিষয়বস্তু ফুটে ওঠার জন্য ছবির রং এবং আলোকসজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপরে ভিত্তি করেই একটি ছবি প্রাণবন্ত হয়ে ওঠে। রং ও আলোকসজ্জা সুষম ব্যবহারে একটি সাধারন ছবি হয়ে উঠতে পারে শিল্প মানসম্পন্ন ও মনোমুগ্ধকর।

রঙের ধরন (Types of Colors)

  • Warm tones: সোনালি, কমলা, লাল — ছবিতে উষ্ণতা ও প্রাণ যোগ করে
  • Cool tones: নীল, সবুজ, বেগুনি — শান্ত ও গভীর অনুভূতি দেয়
  • Black & White: ক্লাসিক, মার্জিত ও গল্পধর্মী ভাব প্রকাশ করে
  • Pastel colors: হালকা ও কোমল রং — নরম, মিষ্টি আবহ তৈরি করে
  • Vivid / Saturated colors: উজ্জ্বল ও চোখে পড়ার মতো রং — ছবিকে প্রাণবন্ত করে তোলে

আলোকসজ্জা (Types of Lighting)

  • Natural sunlight: প্রাকৃতিক আলো, ছবিকে বাস্তব ও উজ্জ্বল করে
  • Soft lighting: নরম আলো, মুখের রং ও ছায়া সমানভাবে প্রকাশ করে
  • Studio lighting: পেশাদার আলোকসজ্জা, নিয়ন্ত্রিত ও নিখুঁত আলো
  • Backlight / Rim light: পেছন থেকে আলো এসে আউটলাইন বা হ্যালো তৈরি করে
  • Candle light / Neon glow: সৃজনশীল, নাটকীয় বা আবেগময় পরিবেশের জন্য

 

Prompt:বাংলাদেশী একটি ছেলে তারা আনুমানিক বয়স ৩০ বছর সে ফরমাল ড্রেস পড়ে front view তে দাঁড়িয়ে আছে মুখে তার  হাসি।  পরিবেশ railway station, morning light, Close-up shot, soft natural lighting with warm golden tones.

 

 

 শিল্পের ধরন বা স্টাইল (Art Style / Rendering Type)

ছবির বিভিন্ন ধরন রয়েছে যেমন একদম ক্যামেরায় তোলা বাস্তবে ছবি অথবা র্আট প্রিন্টিং ইত্যাদি ধরনের ছবি কিন্তু রয়েছে। তাই Prompt লেখার সময় অবশ্যই ছবির ধরন উল্লেখ করে দিতে হবে। যেমন-

 

  • Realistic & Photographic Styles: (বাস্তবধর্মী ও ফটোগ্রাফিক স্টাইলসমূহ) ultra-detailed, 8K resolution, soft background blur (bokeh), realistic photo, ultra-realistic photo, cinematic film look, professional studio photography, portrait photography, macro photography, documentary style, vintage photo, black & white photography, HDR photo (high detail)
  • Cinematic & Atmospheric Styles: (চলচ্চিত্রধর্মী ও পরিবেশমূলক স্টাইলসমূহ:) cinematic film look, moody lighting, dramatic atmosphere, fantasy lighting, golden hour tone, dreamy look, bokeh background
  • Painting & Artistic Styles :  (চিত্রকলা ও শিল্পধর্মী স্টাইলসমূহ:) oil painting, watercolor art, acrylic painting, digital painting, gouache painting, pastel drawing, pencil sketch, charcoal sketch, ink illustration
  • Stylized / Creative Looks: (স্টাইলাইজড / সৃজনশীল লুকসমূহ:) anime style, manga style, cartoon style, comic book style, pop art, line art, minimalist art, vector illustration, pixel art, flat design
  • 3D / CGI / Conceptual Styles: (৩ডি / সিজিআই / কনসেপ্টুয়াল স্টাইলসমূহ:) 3D render, CGI render, photorealistic 3D model, voxel art, low poly art, isometric view, concept art, game environment render

 

Promptবাংলাদেশী একটি ছেলে তারা আনুমানিক বয়স ৩০ বছর সে ফরমাল ড্রেস পড়ে front view তে দাঁড়িয়ে আছে মুখে তার  হাসি।  পরিবেশ railway station, morning light. Close-up shot, soft natural lighting with warm golden tones in ultra-realistic cinematic photography style

 

বিস্তারিত গুণাবলী (Detail & Quality Descriptors)

ছবির স্পষ্টতা, রেজোলিউশন, বাস্তবতা, টেক্সচার ও মানসম্মততা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এই descriptors ব্যবহার করলে AI ছবিকে উচ্চমানের, জীবন্ত ও বাস্তবসম্মত তৈরি করতে পারে।

 

  • ultra-detailed – অত্যন্ত বিস্তারিত, ছবির সব ক্ষুদ্র অংশ স্পষ্ট
  • 8K resolution – উচ্চ রেজোলিউশন, চূড়ান্ত ক্লিয়ারিটি
  • high resolution – উচ্চ মানের রেজোলিউশন, ছবির ধারালোতা
  • hyper-realistic – অতিসত্যের মতো বাস্তবসম্মত
  • photorealistic – ফটোগ্রাফের মতো বাস্তব চিত্র
  • cinematic lighting – সিনেমার মতো আলোকসজ্জা
  • soft background blur (bokeh) – পেছনের অংশ নরম ব্লার, বিষয়কে ফোকাসে আনা
  • sharp focus – স্পষ্ট ফোকাস, ছবি খুব পরিষ্কার
  • intricate details – জটিল ও সূক্ষ্ম বিবরণ
  • fine texture – সূক্ষ্ম টেক্সচার, পৃষ্ঠ বা কাপড়ের ছাপ স্পষ্ট
  • realistic shadows – বাস্তবসম্মত ছায়া
  • smooth gradients – নরম রং পরিবর্তন বা ধাপসাপেক্ষ শেডিং
  • high dynamic range (HDR) – আলো ও ছায়ার বিস্তৃত পরিসর, উজ্জ্বল এবং গভীর কালার

 

Prompt বাংলাদেশী একটি ছেলে তারা আনুমানিক বয়স ৩০ বছর সে ফরমাল ড্রেস পড়ে front view তে দাঁড়িয়ে আছে মুখে তার  হাসি।  পরিবেশ railway station, morning light.Close-up shot, soft natural lighting with warm golden tones in ultra-realistic cinematic photography style, hyper-realistic. matching face 100% with upload image

 

আপনি শুধু অংশগুলো কমা দিয়ে  লিখে দিবেন তারপর ChatGPT গিয়ে Prompt past করে ইংলিশ তে কনভার্ট করতে পারেন। 

 

English Prompt: 

A Bangladeshi man, approximately 30 years old, wearing formal attire, standing in a front view with a smiling face. The environment is a railway station in the morning light. Close-up shot with soft natural lighting and warm golden tones in an ultra-realistic cinematic photography style, hyper-realistic. The face should match 100% with the uploaded image.Captured with shallow depth of field and fine skin texture details.

 

শেষের কথা আপনি শুধু সুন্দর করে ছবির সাব্জেক্টি উল্লেখ করে দিন এবং যথাযথভাবে পরিবেশটি বর্ণনা করুন তারপরে প্রত্যেকটি অংশ থেকে  যেগুলো আপনি আপনার ছবিতে এড করতে চান তা কপি করে কমা দিয়ে লিখে দেন । AI বাকি অংশ আপনাকে করে দিবে। তারপর দেখবেন আপনি খুব সুন্দর একটি ছবি পেয়েছেন।


 

সম্পর্কিত পোস্ট

ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম ও নিষিদ্ধ হ্যাশট্যাগের তালিকা

ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম ও নিষিদ্ধ হ্যাশট্যাগের তালিকা

AI Tools List  সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা ওয়েবসাইট ও টুলস এক নজরে

AI Tools List সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা ওয়েবসাইট ও টুলস এক নজরে

Windows 11 Installation Guide: Secure Boot & TPM Bypass | পুরোনো PC-তে Win 11

Windows 11 Installation Guide: Secure Boot & TPM Bypass | পুরোনো PC-তে Win 11