প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ,
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) যৌথভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর সংশোধিত নম্বর বন্টন এবং পরীক্ষা পদ্ধতি ঘোষণা করেছে। এই নতুন নিয়মাবলী ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর হবে। শিক্ষার্থীদের সুষ্ঠু প্রস্তুতির সুবিধার্থে এখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
পরীক্ষার সময়সূচি ও বিষয়ভিত্তিক নম্বর বন্টন (২০২৫)
নতুন নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়সমূহ, পূর্ণমান এবং সময় নিচে একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে দেখানো হলো:
| ক্রমিক নং | বিষয় | পূর্ণমান | পরীক্ষার সময |
| ১ | বাংলা | ১০০ | ৩ ঘণ্টা |
| ২ | ইংরেজি | ১০০ | ৩ ঘণ্টা |
| ৩ | গণিত | ১০০ | ৩ ঘণ্টা |
| ৪ | বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ৫০+৫০ | (১:৩০+১:৩০) ঘণ্টা |
বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (BGS) বিষয়ের পরীক্ষা দুটি ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান পরীক্ষার জন্য ১ ঘণ্টা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য ২ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে।
সংশোধিত পাঠ্যক্রমের আওতা
নতুন শিক্ষাক্রমের আলোকে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ওপর ভিত্তি করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রম অনুসরণ করে প্রস্তুতি নিতে হবে।
সংশোধিত বিষয়সমূহ
নতুন ঘোষণা অনুযায়ী, নিম্নলিখিত বিষয়গুলোতে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে:
(১) বাংলা (Bangla)
(২) ইংরেজি (English)
(৩) গণিত (Math)
(৪) বিজ্ঞান (Science)
(৫) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (BGS)
১. বাংলা
বাংলা পরীক্ষার পূর্ণমান ১০০। সময় ৩ ঘণ্টা।
| ক্রম | বিষয় | পূর্ণ নম্বর | প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন | সময় |
|---|---|---|---|---|
| ১. | বাংলা বিষয় কোড: |
১০০ |
বহুনির্বাচনি প্রশ্নের জন্য ২০ নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য ১০ নম্বর এবং নির্মিতি অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। |
৩ ঘন্টা |
| বহুনির্বাচনি প্রশ্ন গদ্য থেকে ৫টি, কবিতা থেকে ৫টি এবং ব্যাকরণ অংশ থেকে ১০টি করে মোট ২০টি প্রশ্ন থাকবে। ১x২০ = ২০
|
||||
| সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে ২টি এবং কবিতা থেকে ২টি করে মোট ৪টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ১০x৪ = ৪০
|
||||
| বর্ণনামূলক প্রশ্ন আনন্দপাঠ থেকে ২টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। ১x১০ = ১০
[প্রশ্নের ২টি অংশ থাকবে। 'ক' অংশের জন্য ৩ এবং 'খ' অংশের জন্য ০৭ নম্বর বরাদ্দ থাকবে।] |
||||
নির্মিতি অংশ
|
২. ইংরেজি
ইংরেজি পরীক্ষার পূর্ণমান ১০০। সময় ৩ ঘণ্টা।
| Skills/Areas | Test Items | Item Marks | Marks | |
|---|---|---|---|---|
| Part-A: Reading (40 marks) |
Seen Passage-1 | 1. MCQ | 0.5x10 | 5 |
| Seen Passage-2 | 2. Answering questions | 2x4 | 8 | |
| 3. Gap filling | 0.5x5 | 2.5 | ||
| 4. Vocabulary (Synonyms & Antonyms) | 0.5x5 | 2.5 | ||
| Unseen Passage | 5. Information Transfer or True/False |
1x5 | 5 | |
| 6. Writing Summary | 5 | |||
| Poems | 7. Matching | 1x4 | 4 | |
| 8. Answering question from poems in English for Today (any 4 out of 7) | 2x4 | 8 | ||
| Part-B: Grammar (30 marks) |
9. Gap filling activities with clues / without clues (parts of speech, use of articles, prepositions etc.) | 0.5x10 | 5 | |
| 10. Substitution table | 1x5 | 5 | ||
| 11. Right form of Verbs | 0.5x10 | 5 | ||
|
12. Changing Sentences (Tense, Affirmative, Negative, Assertive, Interrogative, Optative, Imperative, Exclamatory) |
1x10 | 10 | ||
| 13. Punctuation and Capitalization | 0.5x10 | 5 | ||
| Part-C: Writing (30 marks) |
14. Letter/E-mail (Formal/Informal) | 8 | ||
| 15. Completing stories/ Writing dialogues | 10 | |||
| 16. Writing short composition in 200 words | 12 | |||
| Total | 100 | |||
৩. গণিত
গণিত পরীক্ষার পূর্ণমান ১০০। সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
| ক্রম | বিষয় | পূর্ণ নম্বর | প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন | সময় |
|---|---|---|---|---|
| গণিত বিষয় কোড: |
১০০ |
সৃজনশীল প্রশ্নের জন্য ৫০ নম্বর, সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ২০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। |
৩ ঘন্টা | |
|
বহুনির্বাচনি প্রশ্ন তথ্য ও উপাত্ত অংশ থেকে ৩-৪টি প্রশ্ন নিয়ে মোট ৩০টি বহুনির্বাচনি থাকবে। ১ x ৩০ = ৩০
|
||||
| সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন ১০টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। ২ x ১০ = ২০
|
||||
| সৃজনশীল প্রশ্ন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে কমপক্ষে ১টি করে মোট ৫টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ১০ x ৫ = ৫০
|
||||
| বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম ১টি প্রশ্ন (সৃজনশীল প্রশ্ন/সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন/বহুনির্বাচনি প্রশ্ন) থাকতে হবে। |
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় (BGS)
বাংলাদেশ ও বিশ্বপরিচয় (BGS) পরীক্ষার পূর্ণমান ৫০। সময় ১.৩০ ঘণ্টা।
| নং | বিষয় ও কোড | পূর্ণমান | প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন | সময় | |
|---|---|---|---|---|---|
| ২ | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | বিষয় কোড- | ৫০ নম্বর |
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নের জন্য ১০ নম্বর, সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ১০ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনি প্রশ্ন: ১০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। ১ × ১০ = ১০ সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন: ৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। ২ × ৫ = ১০ সৃজনশীল প্রশ্ন: ৩টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ১০ × ৩ = ৩০ বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম ১টি প্রশ্ন (সৃজনশীল প্রশ্ন/ সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন/ বহুনির্বাচনি প্রশ্ন) থাকতে হবে। |
২ ঘণ্টা ৩০ মিনিট |
৪. বিজ্ঞান
বিজ্ঞান পরীক্ষার পূর্ণমান ৫০। সময় ১.৩০ ঘণ্টা।
| ক্রম | বিষয় | পূর্ণ নম্বর | প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন | সময় |
|---|---|---|---|---|
| ১. | বিজ্ঞান বিষয় কোড: |
৫০ নম্বর |
বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নের জন্য ১০ নম্বর, সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ১০ নম্বর এব সৃজনশীল প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। |
১ ঘন্টা ৩০ মিনিট |
| বহুনির্বাচনি প্রশ্ন ১০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। ১ x ১০ = ১০
|
||||
| সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন ৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। ২ x ৫ = ১০
|
||||
| সৃজনশীল প্রশ্ন ৩টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ১০ x ৩ = ৩০
|
||||
|
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম ১টি প্রশ্ন (সৃজনশীল প্রশ্ন/সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন/বহুনির্বাচনি প্রশ্ন) থাকতে হবে। |
আশা করি এই তথ্যগুলো আপনাদের প্রস্তুতিতে সহায়ক হবে। পরীক্ষার জন্য শুভ কামনা!



