প্রস্তুতি ও শিক্ষা প্ল্যাটফর্ম

তথ্য, শিক্ষা ও সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী

HSC ICT সাজেশন তৃতীয় অধ্যায় (২য় অংশ) ডিজিটাল ডিভাইস

HSC ICT তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশ থেকে প্রায় প্রতি বছরই MCQ ও সৃজনশীল প্রশ্ন আসে। বিশেষ করে সত্যক সারণী, বুলিয়ান বীজগণিত ও লজিক গেট সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে প্রস্তুত থাকলে সহজেই ভালো নম্বর অর্জন করা সম্ভব।

এই সাজেশনে অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমন ও পরীক্ষায় আসার সম্ভাবনাময় বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যাতে অল্প সময়ে রিভিশন দিয়ে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা যায়।

 

HSC ICT তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ সৃজনশীল প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে ভালোভাবে উত্তর লিখতে হলে শিক্ষার্থীর অবশ্যই সত্যক সারণী, বুলিয়ান বীজগণিত ও লজিক গেইট—এই তিনটি মৌলিক বিষয়ের উপর সুস্পষ্ট ও গভীর ধারণা থাকতে হবে। এই তিনটি বিষয়ের যেকোনো একটিতে ঘাটতি থাকলে সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ ও সঠিক উত্তর দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।:

 

  1. সত্যক সারণী
  2. বুলিয়ান সরলীকরণ
  3. লজিক গেইট

 

ডিজিটাল ডিভাইস এই অংশ থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হলে এই তিনটি বিষয়ে অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে। এই তিনটি বিষয়ে যদি ঘাটতি থাকে তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যায়। তাই সর্বপ্রথম এই তিনটি অংশ শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে।

 

উপরোক্ত তিনটি বিষয় খুব ভালোভাবে আয়ত্ত করার পর নিচের টপিকগুলো জানলেই এই অধ্যায় থেকে একজন শিক্ষার্থী অবশ্যই সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবেন।

 

  1. লজিক গেইট হতে সমীকরণ তৈরি ও সরলীকরণ
  2. সত্যক সারণী হতে সমীকরণ তৈরি ও সরলীকরণ
  3. লজিক গেইট বাস্তবায়ন যেমন (NOR / NAND / মৌলিক গেইট দিয়ে বাস্তবায়ন) 99.99% (ঘ)
  4. এ্যাডার কি? হাফ এ্যাডা, ফূল এ্যাডার এবং Haft Adder থেকে Full Adder বাস্তবায়ন করা।
  5. এনকোডার কি? এর 4 to 2 and 8 to 3 সার্কিট বাস্তবায়ন।
  6. ডিকোডার কি? এর 2 to 4 and 3 to 8 সার্কিট বাস্তবায়ন।

 

অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হলে অবশ্যই শিক্ষার্থীকে উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে জানতে হবে।

 

উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলো বিভিন্ন বোর্ডে প্রায় সুজনশীল প্রশ্ন এসে থাকে তবে উপরোক্ত বিষয়গুলো সুজনশীল প্রশ্নে বেশি দেখা যায়। উপরের বিষয়গুলো আয়ত্ত করার পর নিচের টপিকগুলো যদি কোন শিক্ষার্থী আয়ত্ত করে ফেলে তাহলে সে এই অধ্যায় থেকে ১০০% প্রশ্ন উত্তর দিতে পারবে।

 

  • বিভিন্ন লজিক গেইটের সুচিং সার্কিট
  • NOR and NAND একটি সর্বজনীন গেইট তা প্রমান করা।
  • বাইনারী এ্যাডার প্রয়োগ করে বাইনারী সংখ্যা যোগ করা।
  • রেজিস্টার কি? প্রকারভেদ সহ ব্যাখ্যা করতে পারা।

 

এই বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করে নেয়—তাহলে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।

 

অতএব, পরীক্ষার আগে অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে উপরের টপিকগুলোতে বারবার অনুশীলন ও রিভিশনই হতে পারে এই অধ্যায় থেকে ভালো ফলাফল অর্জনের সবচেয়ে কার্যকর কৌশল। এই সাজেশন অনুসরণ করলে অল্প সময়েই অধ্যায়টির পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব।

 

আরও দেখুন

সম্পর্কিত পোস্ট

HSC ICT তৃতীয় অধ্যায়ের ১০টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন  edurip

HSC ICT তৃতীয় অধ্যায়ের ১০টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন edurip

সাজেশন  HSC ICT তৃতীয় অধ্যায়  সংখ্যা পদ্ধতি একটি কার্যকর এবং কমন উপযোগী

সাজেশন HSC ICT তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি একটি কার্যকর এবং কমন উপযোগী

HSC ICT Database & SQL MCQ: ডেটাবেজ ও SQL ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

HSC ICT Database & SQL MCQ: ডেটাবেজ ও SQL ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

HTML Hyperlink Tutorial: <a> Tag, Types & Board MCQ Solutions (বাংলায়)

HTML Hyperlink Tutorial: <a> Tag, Types & Board MCQ Solutions (বাংলায়)