প্রস্তুতি ও শিক্ষা প্ল্যাটফর্ম

তথ্য, শিক্ষা ও সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী

HSC ICT Database & SQL MCQ: ডেটাবেজ ও SQL ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

ডেটাবেজ ও SQL এর ওপর গুরুত্বপূর্ণ ৮০টি এমসিকিউ:

 

এইচএসসি (HSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT বিষয়ের ষষ্ঠ অধ্যায় 'ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম' অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশেষ করে যারা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, তাদের জন্য SQL (Structured Query Language) এবং ডেটাবেজ রিলেশন বুঝতে পারাটা আবশ্যিক। এখান থেকে প্রতি বছরই বেশ কিছু সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন আসে।

ডেটাবেজ ও SQL এর মৌলিক ধারণাগুলো পরিষ্কার করতে আমরা আজ ৫০টি বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ (MCQ) শেয়ার করছি। এই প্রশ্নগুলো নিয়মিত অনুশীলন করলে তোমরা বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে অনেক এগিয়ে থাকবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নিচে দেওয়া হয়েছে যাতে তোমরা সহজেই নিজেদের যাচাই করতে পারো।

 

এইচএসসি আইসিটি প্রস্তুতি এখন আরও সহজ ও স্মার্ট! 

এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আইসিটি নিয়ে আর ভয় কেন? আইসিটি বিষয়ের প্রতিটি অধ্যায় কি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে? বিশেষ করে ডেটাবেজ, প্রোগ্রামিং কিংবা এইচটিএমএল (HTML)? মুখস্থ না করে নিজেকে যাচাই করার সেরা সুযোগ এখন তোমার হাতের মুঠোয়!

এখনই ভিজিট করো www.edurip.com এবং সম্পূর্ণ ফ্রিতে অংশ নাও আইসিটি অনলাইন এমসিকিউ (MCQ) পরীক্ষায়।

কেন Edurip Academy-তে পরীক্ষা দেবে?

অধ্যায়ভিত্তিক পরীক্ষা: প্রতিটি অধ্যায়ের ওপর আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার সুবিধা।

আনলিমিটেড প্র্যাকটিস: লগইন করে যতবার খুশি ততবার পরীক্ষা দেওয়ার সুযোগ।

তাৎক্ষণিক ফলাফল: পরীক্ষা শেষ হতেই দেখে নাও তোমার স্কোর এবং সঠিক উত্তর।

বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন: অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি প্রশ্নের মাধ্যমে বোর্ড পরীক্ষার শতভাগ প্রস্তুতি।

সম্পূর্ণ ফ্রি: কোনো চার্জ ছাড়াই আইসিটির সব অধ্যায়ের ওপর নিজেকে যাচাই করো।

কিভাবে শুরু করবে?

১. ব্রাউজারে গিয়ে টাইপ করো: www.edurip.com ২. তোমার অ্যাকাউন্ট দিয়ে Log In করো (অ্যাকাউন্ট না থাকলে দ্রুত সাইন-আপ করে নাও)। ৩. HSC ICT সেকশনে গিয়ে তোমার পছন্দের অধ্যায় সিলেক্ট করো। ৪. স্টার্ট বাটনে ক্লিক করে পরীক্ষা শুরু করো!

প্রস্তুতি হোক ডিজিটাল, ফলাফল হোক জিপিএ-৫

 

সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

১. SQL এর পূর্ণরূপ কী?

ক) Simple Query Language

খ) Structured Query Language

গ) Sequential Query Language

ঘ) Standard Query Language  উত্তর: খ

 

২. ডেটাবেজ থেকে ডেটা পড়ার জন্য কোন স্টেটমেন্টটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

ক) INSERT

খ) UPDATE

গ) SELECT

ঘ) DELETE  উত্তর: গ

 

৩. টেবিল তৈরির জন্য কোন SQL কমান্ড ব্যবহার করা হয়?

ক) BUILD TABLE

খ) MAKE TABLE

গ) CREATE TABLE

ঘ) NEW TABLE   উত্তর: গ

 

৪. বিদ্যমান টেবিলের গঠন পরিবর্তন বা নতুন কলাম যোগ করতে কোনটি ব্যবহৃত হয়?

ক) CHANGE

খ) MODIFY

গ) ALTER

ঘ) UPDATE  উত্তর: গ

 

৫. টেবিলের কোনো রেকর্ডকে হালনাগাদ করার কমান্ড কোনটি?

ক) RENEW

খ) UPDATE

গ) MODIFY

ঘ) ALTER উত্তর: খ

 

৬. 'Student' টেবিল থেকে সব তথ্য প্রদর্শনের সঠিক কমান্ড কোনটি?

ক) SELECT ALL FROM Student

খ) SELECT * FROM Student

গ) SHOW * FROM Student

ঘ) GET * FROM Student উত্তর: খ

 

৭. শর্তারোপ করার জন্য SQL-এ কোন ক্লজ ব্যবহৃত হয়?

ক) IF

খ) WHEN

গ) WHERE

ঘ) WHILE  উত্তর: গ

 

৮. টেবিল থেকে কোনো রেকর্ড বা সারি মুছে ফেলার কমান্ড কোনটি?

ক) REMOVE

খ) DROP

গ) DELETE

ঘ) ERASE  উত্তর: গ

 

৯. পুরো টেবিলটি ডেটাবেজ থেকে মুছে ফেলতে কোনটি ব্যবহৃত হয়?

ক) DELETE TABLE

খ) REMOVE TABLE

গ) DROP TABLE

ঘ) ERASE TABLE  উত্তর: গ

 

১০. নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করার জন্য সঠিক সিনট্যাক্স কোনটি?

ক) INSERT INTO table_name VALUES (...)

খ) ADD INTO table_name VALUES (...)

গ) UPDATE table_name SET (...)

ঘ) INPUT INTO table_name (...) উত্তর: ক

 

১১. ডেটা ক্রমানুসারে (সাজিয়ে) প্রদর্শনের জন্য কোন কমান্ড ব্যবহৃত হয়?

ক) SORT BY

খ) GROUP BY

গ) ORDER BY

ঘ) ALIGN BY উত্তর: গ

 

১২. বড় থেকে ছোট ক্রমে (ডিসেন্ডিং) সাজাতে কোনটি ব্যবহৃত হয়?

ক) ASC

খ) DSC

গ) DESC

ঘ) BIG উত্তর: গ

 

১৩. ছোট থেকে বড় ক্রমে (অ্যাসেন্ডিং) সাজাতে কোনটি ব্যবহৃত হয়?

ক) ASC

খ) ASD

গ) DESC

ঘ) UP উত্তর: ক

 

১৪. নির্দিষ্ট সীমার মধ্যে ডেটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়?

ক) IN

খ) LIKE

গ) BETWEEN

ঘ) WITHIN উত্তর: গ

 

১৫. নামের শুরুতে 'M' আছে এমন ডেটা খুঁজতে সঠিক কমান্ড কোনটি?

ক) WHERE Name LIKE 'M%'

খ) WHERE Name LIKE '%M'

গ) WHERE Name = 'M*'

ঘ) WHERE Name LIKE '_M' উত্তর: ক

 

১৬. একাধিক টেবিল থেকে ডেটা পড়ার প্রক্রিয়াকে কী বলে?

ক) Linking

খ) Joining

গ) Merging

ঘ) Combining উত্তর: খ

 

১৭. একটি কলামের গড় মান বের করার ফাংশন কোনটি?

ক) AVERAGE()

খ) MEAN()

গ) AVG()

ঘ) SUM()/COUNT() উত্তর: গ

 

১৮. কোনো কলামের মোট যোগফল বের করতে কোনটি ব্যবহৃত হয়?

ক) TOTAL()

খ) COUNT()

গ) ADD()

ঘ) SUM() উত্তর: ঘ

 

১৯. সর্বোচ্চ মান বের করার ফাংশন কোনটি?

ক) HIGH()

খ) TOP()

গ) MAX()

ঘ) LARGE() উত্তর: গ

 

২০. সর্বনিম্ন মান বের করার ফাংশন কোনটি?

ক) MIN()

খ) LOW()

গ) BOTTOM()

ঘ) SMALL() উত্তর: ক

 

২১. মোট কতটি রেকর্ড আছে তা গণনার ফাংশন কোনটি?

ক) SUM()

খ) TOTAL()

গ) COUNT()

ঘ) NUMBER() উত্তর: গ

 

২২. কলামের ছদ্মনাম বা বিকল্প নাম দিতে কোনটি ব্যবহৃত হয়?

ক) AS

খ) LIKE

গ) ALIAS

ঘ) IS উত্তর: ক

 

২৩. পুনরাবৃত্তিহীন বা অদ্বিতীয় মান প্রদর্শনের কমান্ড কোনটি?

ক) UNIQUE

খ) DISTINCT

গ) SINGLE

ঘ) DIFFERENT উত্তর: খ

 

২৪. ডেটাবেজে শূন্য বা ফাঁকা মান (Empty Value) বোঝাতে কী ব্যবহৃত হয়?

ক) EMPTY

খ) BLANK

গ) NULL

ঘ) ZERO উত্তর: গ

 

২৫. টেক্সট ডেটা টাইপের ক্ষেত্রে মান কোন চিহ্নের ভেতরে লিখতে হয়?

ক) ফার্স্ট ব্র্যাকেট

খ) থার্ড ব্র্যাকেট

গ) ইনভার্টেড কমা (' ')

ঘ) কোলন (:) উত্তর: গ

 

২৬. SELECT TOP 3 * FROM Student; কমান্ডটির কাজ কী?

ক) শেষ ৩টি সারি দেখানো

খ) উপরের ৩টি সারি দেখানো

গ) মাঝখানের ৩টি সারি দেখানো

ঘ) ৩টি কলাম দেখানো উত্তর: খ

 

২৭. WHERE Name IN ('Abir', 'Ayon') এর অর্থ কী?

ক) নাম আবির এবং অয়ন

খ) নাম আবির অথবা অয়ন

গ) নাম আবির নয়

ঘ) নাম অয়ন নয় উত্তর: খ

 

২৮. WHERE GPA NOT IN (5) এর অর্থ কী?

ক) যাদের জিপিএ ৫ শুধু তাদের

খ) যাদের জিপিএ ৫ নয় তাদের

গ) সবার জিপিএ ৫

ঘ) কোনোটিই নয় উত্তর: খ

 

২৯. ডেটাবেজ জয়েন করার জন্য কমপক্ষে কয়টি টেবিল লাগে?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি উত্তর: খ

 

৩০. DML এর পূর্ণরূপ কী?

ক) Data Model Language

খ) Data Manipulation Language

গ) Data Main Language

ঘ) Data Making Language উত্তর: খ

 

৩১. DDL এর পূর্ণরূপ কী?

ক) Data Definition Language

খ) Data Design Language

গ) Data Detailed Language

ঘ) Data Double Language উত্তর: ক

 

৩২. নিচের কোনটি DDL কমান্ড?

ক) SELECT

খ) INSERT

গ) CREATE

ঘ) UPDATE উত্তর: গ

 

৩৩. নিচের কোনটি DML কমান্ড?

ক) ALTER

খ) DROP

গ) DELETE

ঘ) CREATE উত্তর: গ

 

৩৪. SQL-এ কোনো স্টেটমেন্ট শেষ করতে সাধারণত কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক) কমা (,)

খ) কোলন (:)

গ) সেমিকোলন (;)

ঘ) ফুলস্টপ (.) উত্তর: গ

 

৩৫. WHERE Name LIKE '%m' বলতে কী বোঝায়?

ক) যাদের নামের শুরুতে m আছে

খ) যাদের নামের শেষে m আছে

গ) যাদের নামের মাঝখানে m আছে

ঘ) যাদের নামে কোনো m নেই উত্তর: খ

 

৩৬. Primary Key কেন ব্যবহার করা হয়?

ক) ডেটা সাজানোর জন্য

খ) রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য

গ) ডেটা মুছে ফেলার জন্য

ঘ) কলামের নাম পরিবর্তনের জন্য উত্তর: খ

 

৩৭. WHERE Class = 7 AND Roll = 1005 বলতে কী বোঝায়?

ক) ক্লাস ৭ অথবা রোল ১০০৫

খ) ক্লাস ৭ এবং রোল ১০০৫ উভয় শর্তই সত্য হতে হবে

গ) শুধু ক্লাস ৭ হলেই হবে

ঘ) শুধু রোল ১০০৫ হলেই হবে উত্তর: খ

 

৩৮. WHERE Department = "Science" OR "Humanities" এর বিকল্প কমান্ড কোনটি?

ক) WHERE Department IN ("Science", "Humanities")

খ) WHERE Department AND ("Science", "Humanities")

গ) WHERE Department BETWEEN "Science" AND "Humanities"

ঘ) WHERE Department LIKE "Science" উত্তর: ক

 

৩৯. ALTER TABLE Student ADD DOB date; এখানে 'date' কী?

ক) কলামের নাম

খ) ডেটা টাইপ

গ) টেবিলের নাম

ঘ) কনস্ট্রেইন্ট উত্তর: খ

 

৪০. UPDATE Student SET DOB = '1/1/2006' WHERE ID = 1005; এখানে SET এর কাজ কী?

ক) শর্ত দেওয়া

খ) নতুন মান নির্ধারণ করা

গ) ডেটা মোছা

ঘ) টেবিল তৈরি করা উত্তর: খ

 

বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন (Multiple Combined MCQ)

৪১. SQL একটি— i. কুয়েরি ল্যাঙ্গুয়েজ ii. কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ iii. রিলেশনাল ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii উত্তর: খ

 

৪২. DDL এর অন্তর্ভুক্ত কমান্ড হলো— i. CREATE ii. ALTER iii. DROP নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii উত্তর: ঘ

 

৪৩. DML এর অন্তর্ভুক্ত কমান্ড হলো— i. INSERT ii. UPDATE iii. DELETE নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii উত্তর: ঘ

 

৪৪. SELECT * FROM Student কমান্ডটি দিলে— i. সকল কলাম প্রদর্শিত হবে ii. সকল রো প্রদর্শিত হবে iii. শুধুমাত্র নাম প্রদর্শিত হবে নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii উত্তর: ক

 

৪৫. Aggregate Function হলো— i. SUM() ii. MAX() iii. MIN() নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii উত্তর: ঘ

 

৪৬. WHERE GPA BETWEEN 4.0 AND 5.0 কমান্ডটি যেসব মান দেখাবে— i. ৪.০ ii. ৪.৫ iii. ৫.০ নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii উত্তর: ঘ

 

৪৭. SQL-এ লজিক্যাল অপারেটর হলো— i. AND ii. OR iii. NOT নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii  উত্তর: ঘ

 

৪৮. ALTER TABLE এর মাধ্যমে করা যায়— i. নতুন কলাম যোগ ii. কলামের মাঝখানে নতুন কলাম সন্নিবেশিত করা iii. রেকর্ড মুছে ফেলা নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii উত্তর: ক

 

৪৯. DELETE এবং DROP এর মধ্যে পার্থক্য— i. DELETE রেকর্ড মোছে ii. DROP পুরো টেবিল মোছে iii. দুটিই একই কাজ করে নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii  উত্তর: ক

 

৫০. রিলেশনাল ডেটাবেজের বৈশিষ্ট্য হলো— i. টেবিল জয়েন করা যায় ii. একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক থাকে iii. শুধুমাত্র একটি টেবিল থাকে নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii  উত্তর: ক

সম্পর্কিত পোস্ট

HSC ICT সাজেশন তৃতীয় অধ্যায় (২য় অংশ) ডিজিটাল ডিভাইস

HSC ICT সাজেশন তৃতীয় অধ্যায় (২য় অংশ) ডিজিটাল ডিভাইস

HSC ICT তৃতীয় অধ্যায়ের ১০টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন  edurip

HSC ICT তৃতীয় অধ্যায়ের ১০টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন edurip

সাজেশন  HSC ICT তৃতীয় অধ্যায়  সংখ্যা পদ্ধতি একটি কার্যকর এবং কমন উপযোগী

সাজেশন HSC ICT তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি একটি কার্যকর এবং কমন উপযোগী

HTML Hyperlink Tutorial: <a> Tag, Types & Board MCQ Solutions (বাংলায়)

HTML Hyperlink Tutorial: <a> Tag, Types & Board MCQ Solutions (বাংলায়)